ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা: ভারতের সেনাপ্রধান

ads

বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর মধ্যে যেকোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে যোগাযোগের সব পথ বা চ্যানেল খোলা রয়েছে বলে জানিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। মঙ্গলবার (১৩ জানুয়ারি) নয়া দিল্লিতে সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য নিশ্চিত করেন।সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের বর্তমান সমীকরণ ভারতের জন্য কোনো ‘হুমকি’ কি না। জবাবে সেনাপ্রধান জানান, ভারত এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।


 জেনারেল উপেন্দ্র দ্বিবেদী জানান, ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী—তিন বাহিনীই বাংলাদেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছে। তিনি বলেন, “আমি বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। এমনকি মাঠপর্যায়ে পরিস্থিতি বোঝার জন্য আমরা সেখানে একটি প্রতিনিধিদলও পাঠিয়েছিলাম যারা সংশ্লিষ্ট সবার সঙ্গে সাক্ষাৎ করেছে।” কোনো ধরনের যোগাযোগের বিভ্রাট বা ভুল বোঝাবুঝি যেন না হয়, সেটিই এই যোগাযোগের মূল উদ্দেশ্য।


বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সেখানে একটি অন্তর্বর্তী সরকার রয়েছে। তারা যেসব পদক্ষেপ নিচ্ছে সেগুলো দীর্ঘমেয়াদী নাকি স্বল্পমেয়াদী, তা বোঝা জরুরি। তিনি আরও বলেন, সক্ষমতা উন্নয়নের বিষয়টি একটি চলমান প্রক্রিয়া। প্রতিটি দেশই তাদের সক্ষমতা বাড়াতে কাজ করে, ভারতও তা করছে।


তাৎক্ষণিক প্রতিক্রিয়ার প্রয়োজন নেই: বাংলাদেশের সাম্প্রতিক গতিবিধি ভারতের বিরুদ্ধে কি না—এমন প্রশ্নে জেনারেল দ্বিবেদী আশ্বস্ত করে বলেন, এখন পর্যন্ত নেওয়া কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নির্দেশিত নয়। ফলে এই মুহূর্তে ভারতের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক বা কঠোর প্রতিক্রিয়ার প্রয়োজন নেই বলেই তিনি মনে করেন।ভারতীয় সংবাদমাধ্যম ডব্লিউআইওএন (WION)-এর সাংবাদিক সিদ্ধান্ত সিবাল এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বিষয়টি শেয়ার করেছেন। সেখানে উল্লেখ করা হয়েছে, প্রতিবেশী দুই দেশের সামরিক বাহিনীর এই সরাসরি যোগাযোগ আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ads
ads
ads

Our Facebook Page